August 9, 2026, 10:21 am

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ২০০০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ২০০০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত ঃ ০১। মোঃ মহিউদ্দিন (২৭), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা-হাবিবা খাতুন, সাং-করাইয়া নগর, মুজিব চেয়ারম্যানের বাড়ী, পোঃ-সাতকানিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে বাহার লেইন, এম.এন ইসলাম মার্কেট ৭ম তলা ২ নং রুম, তামকুন্ডি লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব পংকজ দত্ত এর তত্ত্বাবধানে বিশেষ টিম-০৩ গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০১/২০২১ খ্রিঃ ১৫.০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা সহ মোঃ মহিউদ্দিন (২৭)কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com