August 28, 2026, 12:14 pm
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান প্রতিনিধি।
আসন্ন ১৬ জানুয়ারি ২০২১ ইং লামা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল ৬ জানুয়ারি ২০২১ ইং লামা সাংগঠনিক জেলা কার্যালয়ে জাতীয় পার্টির লামা সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষে নির্বাচনী প্রচারণার কৌশলগত বিভিন্ন দিক তাদের নিজেদের মধ্যে আলোচনা করেন।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো ইলিয়াছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সামরিক কর্মকর্তা ও লামা জাতীয় পাটির আহব্বায়ক আঃ সামাদ প্রধান অতিথির বক্তব্যে সাবেক মাননীয় এমপি মোহাম্মদ ইলিয়াস বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পরে তার সুযোগ্য ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এখন চেয়ারম্যান পদে অধিষ্ঠিত। এদেশের অনেক বিজ্ঞজন ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিল জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না। অথচ এটা জিএম কাদের মিথ্যা প্রমাণিত করেছেন। তিনি বলেন সারা বাংলাদেশে আটটি বিভাগে আটটি বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে, এই সাংগঠনিক টিম সারা বাংলাদেশ তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করা হবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি দুর্নীতি করে না আগামী ভবিষ্যৎ দেশের জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। লামা পৌর নির্বাচন অবাধ- নিরপেক্ষ হলে জাতীয় পার্টির জয় নিশ্চিত বলে আশাবাদীর কথা ব্যক্ত করেন।
লামা পৌর নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এটিএম শহিদুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছে শিমুল ৩নং ওয়ার্ড, মোহাম্মদ ইসমাইল ৫নং ওয়ার্ড, মোহাম্মদ ইউসুফ আলী ৮ নং ওয়ার্ড, মোহাম্মদ এরশাদ ৯নং ওয়ার্ড, মহিলা সংরক্ষিত আসনে ৭,৮,৯ নং ওয়ার্ডের লড়বেন রোজিনা আক্তার।
আরো উপস্থিতি ছিলেন লামা সংগঠনিক জেলা জাতীয় পাটির যুগ্ন আহবায়ক মৌলভী গিয়াস উদ্দিন, সদস্য সচিব মুজিবুল হক মাস্টার যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন চৌধুরী মাইকেল, আলী আজম প্রমূখ।