August 9, 2026, 9:32 am

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এক যুবক

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এক যুবক

মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় এক যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আটক যুবক নূর আলম (৪২) শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আটক ওই যুবক বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com