August 9, 2026, 8:44 am
চকরিয়া প্রতিনিধি
বিগত ৩০ ডিসেম্বর,রোজ বৃহস্পতিবার, ২০২০ সন্ধায় বদরখালী দি রয়েল কোস্টালের মনোরম পরিবেশে বদরখালী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল মোস্তফার সঞ্চালনায় চকরিয়া যুব পরিষদের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা উপলক্ষে জোস্না বিলাশ ও বারবিকিউ পার্টি আয়োজন করা হয়।এতে উক্ত কমিটির সহ-সভাপতি ফজলে হাসান রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া যুব পরিষদ নবনির্বাচিত সভাপতি মাস্টার তানজিনুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড: মিফতাহ উদ্দিন আহমেদ। পরিচিতি পর্বের পর সংবর্ধিত অতিথিদ্বয়কে ইউনিয়ন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সভাপতি তানজিনুল ইসলাম বলেন,সকলের ঐক্যবদ্দ প্রচেষ্টায় সংগঠনের আজকের অবস্থান।সকল যুবকের সম্মিলিত প্রচেস্টার ফল আজকের নতুন কমিটি।এইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গেলে বেকারমুক্ত উপজেলা গড়া বেশীদূর নয়।
বিশেষ অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, চকরিয়া যুব পরিষদ বদরখালী ইউনিয়ন কমিটির কার্যক্রম সম্পর্কে পূর্বেও সভাপতি মহোদয়ের বক্তব্য শুনেছি। এই কমিটি যতটা সক্রিয় তাতে অন্য কমিটির তুলনায় অনেকদূর এগিয়ে। তবে প্রতিটি যুবকের দূরগোড়ায় পৌঁছাতে হলে সক্রিয় কার্যক্রম আরো বেগবান করতে হবে। এমন একটি আয়োজনের জন্য বদরখালী কমিটিকেআন্তরিক ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ফজলে হাসান রিয়াদ নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে অভিনন্দন জানান। তিনি বললন, বদরখালী ইউনিয়নে শিক্ষিত বেকার যুবকের হার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনার কারনে এই সংখ্যা আগের তুলনায় বর্তমানে অনেক বেশী। চকরিয়া যুব পরিষদ’র মাধ্যমে একটি কর্মসংস্থানমূলক কোন উদ্যোগ নিলে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
এতে আরো বক্তব্য রাখেন চকরিয়া যুব পরিষদ কার্যকরি কমিটি সদস্য নাজমুল হাসান লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আলী হোছাইন, বাংলাদেশ বৃটিশ কাউন্সিলের এক্সামিন অফিসার রিয়াদ ফয়সাল রিমন।
এতে উপস্থিত ছিলেন,কাকারা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম,সদস্য মো আলমগীর, বদরখালী ইউনিয়ন কমিটির দপ্তর সম্পাদক ওমর ফারুক বদরী,
উপ-প্রচার সম্পাদক মৌলানা শিবলী নোমান, অর্থ সম্পাদক মো: আবু কাইছার, শেখ এস এম মিশকাত, ডা কাজি মহসীন ফারুক, আবুহুরাইরা মোহাম্মদ রাইহান, শাখাওয়াত হোসেন রেজভী প্রমুখ।