August 9, 2026, 9:54 am

লামা সাংবাদিক ফোরামের নির্বাচন সম্পন্ন

লামা সাংবাদিক ফোরামের নির্বাচন সম্পন্ন

মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের লামা উপজেলার সাংবাদিকদের অন্যতম প্লাটফর্ম “লামা সাংবাদিক ফোরাম” এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি মোঃ ইউসুফ মজুমদার এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া নির্বাচিত হয়েছেন।

সোমবার ২৮ ডিসেম্বর’২০ রাত ৮টায় ফোরামের কার্যালয়ে এনির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্যদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন, যথাক্রমে —-
সিঃ সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সহ-সভাপতি নূর মোহাম্মদ মিন্টু,
সহ-সভাপতি মো. ফরিদুল আলম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. মিজানুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম,
সহ-সাংগঠনিক মো. ইসমাইলুল করিম,
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওহাব,
অর্থ সম্পাদক বিপ্লব দাশ,
দপ্তর সম্পাদক অনুপম বড়ুয়া,
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন,
মো. আলমগীর,
অরুপম বড়ুয়া,
উনুয়ই মার্মা রুহি।

ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নব-নির্বাচিত সিঃ সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ। অপর দুজন নির্বাচন কমিশনার ছিলেন অনুপম বড়ুয়া ও বিপ্লব দাশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com