August 9, 2026, 7:47 am
মোঃআল আমিন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
করোনাভাইরাস দ্বিতীয় টেড মোকাবেলায় শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ অ্যাপোলোর উদ্যোগে ও সেচ্ছাসেবকলীগের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ অ্যাপোলোর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন,ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব একরামুল হক একরাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু।
শীতবস্ত্র বিতরনের ঠাকুরগাঁও জেলাস্বেচ্ছাসেবক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ.স.ম. এডভোকেট গোলাম ফারুক রুবেল।
শভা শেষে ঠাকুরগাঁও পৌর এলাকার পৌর এলাকার ৮৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে কম্বল, গামবুট ও হ্যান্ডগ্লাভস বিতরণ করেন।