August 9, 2026, 7:48 am

মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বাঁশ, গাছ, পাথর তুলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা! প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বাঁশ, গাছ, পাথর তুলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা! প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর বাজারের দক্ষিণে আবচার সুমিল সংলগ্ন মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বাঁশ, গাছ ও পাথর উত্তোলন করছে কিছু প্রভাবশালী মহল। বাঁশ ও গাছ উত্তোলনের সময় নদীর পাড়ে থাকা পানি উন্নয়ন বোর্ডের পাথর সরিয়ে যেনতেন ভাবে গাছ উত্তোলন করছে। যার কারণে নদীর পাড় ভেংগে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে অতি অল্প সময়ে লক্ষ্যারচরে যাতায়তের প্রধান সড়কসহ বিলীন হয়ে যাবে।

খবর নিয়ে জানা গেছে, মাতামুহুরী ব্রিজের পশ্চিমে ছিকলঘাট সিআইপি ফরিদের মার্কেটের সামনে দিনরাত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ঐসব অবৈধ বাঁশ, গাছ ও পাথর তুলে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী কিছু লোক।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্থানীয় লোক জানিয়েছেন,বেশকিছু দিন ধরে চকরিয়া মাতামুহুরী নদীতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নদীর পাড়ে লাগানো পাথর সরিয়ে অবৈধভাবে বাঁশ, গাছ উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে। যার কারণে নদীর পাড়সহ স্থানীয় বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা। তাঁরা চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে অপরাধিদের গ্রেফতার পূর্বক নদীর পাড় রক্ষার দাবী জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকটি বাঁশ ভর্তি ট্রাক গাড়ি দাঁড়িয়ে আছে। এই বাঁশগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এবং প্রতি গাড়ি থেকে নেয়া হয় ১৫০০/২০০০ টাকা করে।

এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান জিএম কাইছার বলেন, খবর নিয়ে দেখছি, কারা এই কাজের সাথে জড়িত। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, এবিষয়ে এখনো কােনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে এই ধরনের কাজে যারা জড়িত তাদের ছাড় দেয়া হবে না। প্রয়োজনে শিগগিরই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com