August 9, 2026, 8:38 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া
নির্বাচনের দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি। তারপরও চকরিয়া পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন যুবনেতা ও তারুণ্যের প্রতীক চকরিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল।
এদিকে নির্বাচন করার লক্ষ্য নিয়ে যুবলীগের এই নেতা গত কয়েক মাস ধরে গণসংযোগের আদলে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। পৌরসভার ৪নং ওয়ার্ডের জনগণের সঙ্গে থেকে সমর্থন জোগাচ্ছেন। পেশাজীবী, শ্রমজীবী মানুষের সঙ্গেও মতবিনিময় করছেন।
আজিজুল ইসলাম সোহেল বলেন, সাধ্যের মধ্যে মানুষের কল্যাণে কাজ করে চলেছি। পৌরসভার জন্মলগ্ন থেকে চকরিয়াবাসীর পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। এখন আমার লক্ষ্য বৃহত্তর পরিসরে পৌরসভার ৪নং ওয়ার্ডের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে কাউন্সিলর পদে নির্বাচন করতে মাঠে নেমেছি। এই পদে এসে অকার্যকর হয়ে থাকা পৌরসভার ৪নং ওয়ার্ডে উন্নয়নে অবদান রাখা, সুবিধাবঞ্চিত নাগরিকদের সেবা করার সুযোগ ও দোয়া চেয়েছেন তিনি।