August 9, 2026, 8:43 am

চট্রগ্রামে বিএমএসএফের বিজয় দিবস পালন

চট্রগ্রামে বিএমএসএফের বিজয় দিবস পালন

সোহাগ আরেফিন, চট্টগ্রাম

মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন আজ। বহু সংগ্রাম, তাজা রক্ত, তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালী জাতি লাভ করে এই স্বাধীনতা।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও ঝুঁকির কথা মাথায় রেখে স্বল্প আয়োজনে চট্রগ্রামে কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করলেন বিএমএসএফ।

এ সময় উপস্থিত ছিলেন”বিএমএসএফ”কেন্দ্রীয় আহবায়ক কমিটির় সদস্য সোহাগ আরেফিন, কেন্দ্রীয় সদস্য কায়সার ইকবাল, সাবেক বিএমএসএফ চট্রগ্রাম জেলা সভাপতি কে এম রুবেল, আবদুল কাদের রাজু, আশরাফ উদ্দিন, জুনায়েদ,বাবলু বড়ুয়া,রাকিব, সুমন প্রমুখ।

এসময় কেন্দ্রীয় সদস্য সোহাগ আরেফিন বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এর বরাত দিয়ে বলেন
আসুন, পেছনের সকল না পারা কাজ গুলোকে সামনের দিনগুলোয় আরো সক্রিয় হয়ে আবারো গর্জে উঠি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে আপনিও শামিল হোন আমাদের সাথে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com