August 9, 2026, 8:43 am

চকরিয়ায় নারী সংগঠনের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র, ফ্লোর মেট, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়ায় নারী সংগঠনের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র, ফ্লোর মেট, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়া প্রতিনিধি, কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় মহিলা উদ্যোক্তাদের প্রথম সংগঠন হস্তশিল্প ও দেশীয় পণ্য এসোসিয়েশন চকরিয়া (HDAC) এর উদ্যোগে, চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পশ্চিম দিগরপানখালী শাহ জব্বারিয়া এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের শীতের কবল থেকে রক্ষার্থে, তাদের চাহিদা মতো প্রায় (৫০ গজ) ফ্লোরমেট, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
১৫ ডিসেম্বর বিকেলে সংগঠনের প্রেসিডেন্ট শারমিন জান্নাত ফেন্সি শাহ জব্বারিয়া এতিমখানায় উপস্থিত হয়ে, শিক্ষার্থীদের হাতে তুলেদেন। এসময় শাহ জব্বারিয়া এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি সুপার মৌলানা নুরুল আবছার সহ পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত হোসাইন এলি, সিইও আসমাউল হোসনা সাজিয়া, উদ্যোক্তা তাসনিয়া হোসাইন শৈলী, সেলার সোলতানা উর্মী সহ HDAC এর নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com