August 9, 2026, 10:29 am
মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজারঃ
কক্সবাজরের চকরিয়া উপজেলার পশ্চিম দিগরপানখালী শাহ্ জব্বারিয়া এতিমখানা (নিবন্ধন নং কক্স-২৯৪/০৫) এর পক্ষে মহামান্য হাইকোর্টের রিটমামলা ১৩৮৫৮/২০১৯ ইং এর বিগত ২১ অক্টোবর ২০২০ইং তারিখের আদেশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী ও কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী অফসার চকরিয়া এর মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন শাহ জব্বারিয়া এতিমখানার পক্ষে রিটকারী মোঃ আরিফুল্লাহ এবং এতিমখানার সভাপতি সুপার মোঃ নূরুল আবছার ছিদ্দিকী, সাধারণ সম্পাদক বশির আহমদ ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন।
১২ ডিসেম্বর সকালে উপজেলা প্রাঙ্গণে এতিমখানা প্রেমিক আপামর জনসাধারণ নারী, পুরুষ ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, অধ্যায়নরত কোমলমতি এতিম শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মনববন্ধন শেষে বক্তারা বলেন, শাহ্ জব্বারিয়া এতিমখানা ১৯৯৫ ইং সালে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পশ্চিম দিগরপানখালী গ্রামে নিজস্ব জমিতে প্রতিষ্ঠা লাভ করে, যার সৃজিত বিএস খতিয়ান নং ৮৯৩ মৌজা দিগরপানখালী। বর্তমানে এতিমসহ ৫০ জন শিক্ষার্থীদের ৩ জন শিক্ষক কর্মচারী দ্বারা নিজস্ব একাডেমিক ভবনে পাঠদান দিয়ে যাচ্ছে।
অার্থিক অভাবে শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায়,এতিমরা মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
অপর দিকে ৭নং বিবাদী হাফেজ বশির অাহমদ বাদী হয়ে অারিফুল্লাহ্ কে বিবাদী করে সুপ্রিমকোর্ট অাপিল বিভাগের ১নং বেঞ্চে ২১-১০-২০২০ ইং তারিখে শাহ্ জব্বারিয়া এতিমখানার পক্ষে প্রদত্ত অাদেশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং সিপি ২২২৮/২০২০।
উক্ত মামলার বিষয়ে উভয় পক্ষের আইনজীবীগণ ১০-১২-২০২০ ইং তারিখে শুনানি শেষে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি খারিজ করে দেন।
উল্লেখ্য বাদী হাফেজ বশির আহমদ কর্তৃক দায়েরকৃত মামলার ব্যাপারে আরও ২ বার মাননীয় সুপ্রিম কোর্টে শুনানি হয়। যার মামলা নং সিএমপি ৬৩৪/২০২০ ইং এই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ হয়।
এই সুখবরে প্রতিষ্ঠানের সভাপতি সুপার মৌলানা নুরুল আবছার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন- এতিমদের মনের আকুতি আল্লাহতায়ালা শুনেছেন,
আলহামদুলিল্লাহ্।
তিনি আরও বলেন- শাহ্ জব্বারিয়া এতিমখানার কেপিটেশন গ্রান্টের টাকা পুনরায় চালুর দাবীতে এলাকাবাসীর শ্লোগানে মুখরিত রাজপথ।
“নারায়ে তকবির, আল্লাহু আকবর”
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু””
শাহ্ জব্বারিয়া এতিমখানা, জিন্দাবাদ জিন্দাবাদ”
“হাইকোর্টর নির্দেশনা, মেনে নাও মানতে হবে”
“১০ তারিখে খবর এলো, শাহ জব্বারিয়া জয় হলো”
“সুপ্রিম কোর্টের খবর এলো, শাহ্ জব্বারিয়া জয় হলো”
“জব্বারিয়ার দুশমনেরা, হুশিয়ার সাবধান”
“জয় দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ্”
আসুন এলাকাবাসী দলে দলে, শাহ্ জব্বারিয়ার এতিমখানার পাশে দাঁড়ায়।