August 9, 2026, 10:55 am

চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
‘মাদককে না বলুন তারুণ্যের জন্য ক্রীড়াই সংস্কৃতি’ স্লোগানে চকরিয়া উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর (শনিবার) বিকালে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু প্রমুখ।

টুর্নামেন্টের আয়োজক চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, শিক্ষা অর্জনের সাথে ক্রীড়া ও সাংস্কৃতিতে মনোযোগী হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা কোনদিন বিপদগামী হবেনা। একই সঙ্গে ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকেও নানা অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখা সম্ভব হবে। তাই এখন থেকে শিক্ষার্থীদেরকে বিপদগামী থেকে মুক্ত রাখতে চকরিয়া পৌরসভার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে মনোযোগী করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com