August 9, 2026, 12:03 pm
জুলফিকার আলী ভুট্টু, চকরিয়া
আসন্ন পৌরসভা নির্বাচনে চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনের ঘোষণা দিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজ সেবক আহমদ রেজা।
০১ ডিসেম্বর বিকেলে চকরিয়া পৌরশহরের রেডচিলির হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
আহমদ রেজা বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নিজেকে ন্যায়ের পথে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং করছি। এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় সহযোগিতা করে যাচ্ছি। বিভিন্ন উন্নয়নমূলক কাজে চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলমকে সময় দিয়ে যাচ্ছি। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা, মক্তব, স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা অব্যাহত রেখেছি। আশাকরি আসন্ন চকরিয়া পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ডের জনগণের দোয়া ও ভালোবাসায় সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হতে পারবো।
তিনি আরো বলেন, আমি একজন আওয়ামীলীগের কর্মী হিসেবে কোনোদিন অন্যায়ের পথে পা বাড়াতে সাহস পাইনি। যারা অপরের ধন সম্পদ জবর দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে সর্বাদা প্রতিবাদ করে যাচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে আমার ওয়ার্ডের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করে যাবো। তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক একেএম বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এম, রিদুয়ানুল হক, নির্বাহী সদস্য এম, জুনাইদ উদ্দিন, সদস্য আব্দুল করিম বিটু, সাঈদী আকবর ফয়সাল, মোস্তফা কামাল, আবুল মনসুর মো, মহসিন, ওয়াহিদুল হাসান রাহি, রাজু দাশ, ইউসুফ বিন হোসাইন, জুলফিকার আলী ভুট্টু।