August 9, 2026, 12:05 pm

ঠাকুরগাঁও যুবলীগের নেতাও কর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে বিক্ষোভ

ঠাকুরগাঁও যুবলীগের নেতাও কর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে বিক্ষোভ

মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” শ্লোগানকে অন্তরে ধারণ করে জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের প্রতিবাদে ও জঙ্গীবাদ, মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবলীগ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রুবেল প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামসহ বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com