August 9, 2026, 7:47 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় আলী আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। তিনি উপজেলার শিলখালী ইউনিয়নের মুন্সীমোড়া গ্রামের লামারপাড়া এলাকার মৃত হাজী নুর আহমদের পুত্র। ২৭ নভেম্বর সকাল ৯ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময়ে এলাকার মৃত ওবাইদুল হাকিমের পুত্র নাজেম উদ্দিন গংদের ছাগল আলী আহমদের জমির পাকা ধান নষ্ট করতেছে। এ সময় বাধা প্রদান করলে আলী আহমদ গং ও নাজেম উদ্দিন গংদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মৃত ওবাইদুল হাকিমের পুত্র নাজেম উদ্দিন, তার ভাই এনাম গং দা, কিরিচ ও লোহার রড নিয়ে হামলা করে। হামলায় বৃদ্ধ আলী আহমদের মাথায় রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আলী আহমদের পুত্র রোবেল জানান, আমাদের নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করতে চাইলে নাজেম উদ্দিন গং ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ দিকে প্রতিপক্ষ নেছার উদ্দিনের স্ত্রী হামিদা বেগম জানান, রোবেল ইট ছোড়ে তার পিতার মাথায় আঘাত করে। আমাকে গলা টিপে ধরে আঘাত করেছে। তাছাড়া আমার ছেলেকে হামলা করে আহত করে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।