September 20, 2026, 12:14 am
রিয়াজ উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহষ্পতিবার (২৬নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) মীকি মার্মা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় দশেরঘোনায় সরকারী খাস জমিতে সদ্য নির্মিত মৃত.মোকতার আহমদের ছেলে ইব্রাহিম, আবু আহমদের ছেলে জালাল আহমদ ও নতুনঘোনা গ্রামের উলামিয়ার ছেলে নুরুল আমিরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। স্থানীয় সুত্র জানায়, রাজাখালী ইউনিয়নের দশেরঘোনায় ভোলা খালে জেগে ওঠা চরের সরকারী জমিতে তিনটি অবৈধ স্থাপনা নির্মান করা হয়ে। বুধবার রাতে একটি দখলবাজ চক্র নির্মান সামগ্রী মজুদ করে রাতারাতি চরের জমিতে স্থাপনা নির্মান কাজ বাস্তবায়ন করে। খবর পেয়ে পেকুয়ার ইউএনও মোতাছেম বিল্যাহ ওই স্থানে সহকারী কমিশনার (ভুমি) মীকি মার্মাকে উচ্ছেদ অভিযানের জন্য পাঠান। মীকি মার্মা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দুপুরে এসব স্থাপনা গুড়িয়ে দেন। পেকুয়ার ইউএনও মোতাছেম বিল্যাহ জানায়, কোন অবস্থাতেই সরকারী জায়গা বেহাত হতে দেয়া যাবেনা। রাতে নির্মিত ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলো জনগনের সম্পদ। এখানে ছিন্নমুল পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের।