August 9, 2026, 8:55 am

ইয়ুথ ভুলান্টারী সার্ভিস বাংলাদেশ এর উদ্যোগে চকরিয়ায় মাসব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইয়ুথ ভুলান্টারী সার্ভিস বাংলাদেশ এর উদ্যোগে চকরিয়ায় মাসব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইয়ুথ ভুলান্টারী সার্ভিস বাংলাদেশ এর উদ্যোগে ও আছিয়া-কাশেম এর সহযোগিতায় নারীর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ২৫ নভেম্বর বিকাল ৩ টায় মাসব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উক্ত কর্মশালায় প্রথম ধাপে ১০০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

প্রধান অতিথি বলেন, নারীর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সুযোগ করে দিতে যাচ্ছে আছিয়া-কাশেম ফাউন্ডেশন। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা যেমন দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠবে, তেমনই তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য প্রশিক্ষণ শেষে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। তিনি আরো বলেন, ইয়ুথ ভুলান্টারী সার্ভিস বাংলাদেশ এর উদ্যোগে এই সেলাই প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে নারীরা স্বাবলম্বী ও প্রগতিশীল সমাজ গঠনে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে।।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহাকারী কমিশনার ভুৃমি তানভীর হোসেন, সিনিয়র এএসপি (চকরিয়া-পেকুয়া সার্কেল) তৌফিকুল আলম, আছিয়া কাশেম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, সরকারী মুজিব কলেজের প্রভাষক মিনারুল ইসলাম, youth express bangladesh ফাউন্ডার রাগিব আহসান,
মাতামুহুরি যুবকল্যাণ সংঘ ও সহারবিল নারী কল্যাণ কমিটির সভাপতি ফিরোজা হাকিম, আত্মপ্রত্যয়ী এর এডমিন নুরে জান্নাত জিনিয়া, কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা,Youth voluntary services bangladesh কো-ফাউন্ডার আশরাফুল ইসলাম সাকিব প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেফায়েত হোসেন রিপন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com