August 9, 2026, 7:50 am

হাসানুল ইসলাম আদরের উদ্যোগে ডুলহাজারায় দিনব্যাপী ফ্রি খৎনা প্রোগ্রাম অনুষ্ঠিত

হাসানুল ইসলাম আদরের উদ্যোগে ডুলহাজারায় দিনব্যাপী ফ্রি খৎনা প্রোগ্রাম অনুষ্ঠিত

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদরের উদ্যোগে ২৩ নভেম্বর দিনব্যাপী ডুলহাজারা কলেজ মিলনায়তনে ফ্রি খৎনা প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

ডুলহাজারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে ফ্রি খৎনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মো, যুবায়ের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান উসমান গণি, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুর আলম।

হাসানুল ইসলাম আদর বলেন, ২৩ নভেম্বর দিনব্যাপী ডুলাহাজারা ইউনিয়নে প্রায় ২০০ জন গরীব, অসহায় ও দুস্থ শিশুদের ফ্রি খৎনার ব্যবস্থা এবং প্রত্যেককে একটি করে নতুন লুঙ্গি প্রদান করা হয়। পরবর্তীতে আরো ৩০০ শিশুকে ফ্রিতে খৎনার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠান সফল করার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ চকরিয়া থানা, ওসমান গণি ও ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল নেত্রীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সর্বোচ্চ দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com