August 9, 2026, 9:38 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়নের নাথপাড়ায় সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে অভিষেক অনুষ্টান সম্পন্ন হয়েছে। নবগঠিত সমাজ কমিটির সভাপতি,সাধারন সম্পাদকসহ জৈষ্ট্য নেতাদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্টানে সনাতন ধর্মালম্বীদের মিলনমেলায় রুপান্তর হয়। ২০ নভেম্বর (শুক্রবার) বিকেলে ওই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। মুখ্য আলোচক ছিলেন জেলা আ’লীগ সদস্য,বারবাকিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম আবুল কাসেম। অনুষ্টানে সভাপতিত্ব করেন শ্রী হৃদয় রঞ্জন নাথ। রণতোষ নাথ রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাসেম, যুগ্ম সাধারন সম্পাদক ও শিলখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক সালাহ উদ্দিন মাহামুদ, ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, সমাজ সেবক ও ব্যাংকার গোলাম নবী, ইউপি সদস্য মাষ্টার ইউনুছ, ইউপি সদস্য নারী জামিলা নেওয়াজ শেলী, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, পূজা উদযাপন কমিটি পেকুয়ার সভাপতি সুমন বিশ^াস ও সাধারন সম্পাদক সমাজ কমিটির নেতা সুকুমার নাথ। বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার নাথের প্রদীপ প্রজ¦লন ও জনি কান্তি নাথের গীতা পাঠের মধ্য দিয়ে ওই অনুষ্টানের শুভ সুচনা হয়েছে। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন চট্রগ্রাম বন্দরের শুভংকর কর কর্মকর্তা রিপন কান্তি নাথ, সমাজ পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ নাথ স্বাগত বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক মইদুর রহমান, নাথ পাড়া সমাজ কমিটির নেতা প্রেমহরি নাথ, নির্মল নাথ, সুকুমার কান্তি নাথ, উৎপল কান্তি নাথ, রাসেল নাথ, বিপ্লব কান্তি নাথ, দীপংক নাথ, সুভাস নাথ, টিপু নাথ ও রুবেল নাথ। এ সময় অনুষ্টান প্রত্যক্ষ করতে নাথ পাড়া ও পাশর্^বর্তী ভারুয়াখালীর সনাতন ধর্মালম্বীদের বিপুল পরিমাণ নারীও উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাংবাদিক মুহাম্মদ হাসেম, যুবলীগ পেকুয়ার যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক শাহ-জামাল, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংবাদিক এফএম সুমন। অনুষ্টানে সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।