August 9, 2026, 8:38 am
মোঃআল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ে হরিপুরে ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ সোহেল রানা (৩৩) নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ী কে আটক হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলার হরিপুর থানাধীন কুশলগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ঠাকুরগাঁও এর ডিবি পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী উক্ত এলাকার শামছুল পােচা এর ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদে অবহিত হয়ে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে হরিপুর উপজেলার কুশলগাঁ গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। এসময় ৫০ পিচ ফেন্সিডিলসহ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ডিবি পুলিশের এস আই রবিউল চৌধুরী বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
এ তর্থ সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।