August 9, 2026, 9:34 am

আনোয়ারায় চোলাই মদসহ আটক ৩

আনোয়ারায় চোলাই মদসহ আটক ৩

ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি থেকে ৬০০লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ই নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন ও এএসাই আব্দুল কাইয়ুমের সঙ্গীয় ফোর্স উপজেলার ২নং বারশত ইউনিয়নে অভিযান চালিয়ে চোলাই মদসহ ৩ সিএনজি চালককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬০০লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩টি সিএনজি আটোরিকশা জব্দ করা হয়।

আটককৃত আসামীরা হলেন, বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের মৃত নুরুল হকের ছেলে মোঃ বেলাল হোসেন(৪০),গুন্দীপ পাড়ার হাসমত আলীর ছেলে মোঃ লিটন(২৮) একই গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে নজির আহমেদ (৫০)।ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার চাপাতলী গ্রামের পেচু মিয়ার ছেলে জানে আলম (৩৫) নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আসামী আটকের বিষয়টি নিশ্চত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বৃহস্পতিবার সকালে চোলাই মদের একটি বহর পাচার হচ্ছে এমন একটি তথ্য পাই। যার ভিত্তিতে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন, এএসাই আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একটি ফোর্স পাঠাই। এসময় বারশত ইউনিয়নে কালীবাড়ি থেকে চোলাই মদসহ ৩ সিএনজি চালককে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com