August 9, 2026, 10:30 am

চকরিয়ায় নারী ভাইস চেয়ারম্যানসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী প্রতিবেদন নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা

চকরিয়ায় নারী ভাইস চেয়ারম্যানসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী প্রতিবেদন নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা

নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানসহ তিন স্বনামধন্য ব্যবসায়ীর বিরুদ্ধে কথিত মিথ্যা সাজানো মামলায় তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষীদের জবানবন্দী না নিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা চাঁদাবাজী প্রতিবেদন জমা দেয়ার অভিযোগ উঠেছে। মামলায় আনীত অভিযোগ ও প্রতিবেদনের সাথে বাস্তবতার কোন মিল না থাকায় এনিয়ে মামলার বিবাদীপক্ষ সহ স্থানীয় ব্যবসায়ী ও প্রতিবেশিদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। বিবাদীপক্ষ ও স্থানীয় সচেতন মহল বিজ্ঞ আদালতের সুদৃষ্টি পূর্বক হস্তক্ষেপ কামনা করেছেন। চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের থানা সেন্টারের পূর্বপাশে^ থানা রোড এলাকায় ঘটনাস্থল দেখিয়ে আদালতে এ প্রতিবেদন জমা দেন।
প্রাপ্ত তথ্যে ও অভিযোগে জানাগেছে, চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজী পাড়া এলাকার মৃত আহমদ শফির পুত্র নুর হোছাইন বাদী হয়ে বিগত ৩ সেপ্টেম্বর’ ২০ইং চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ফৌজদারী অভিযোগ (নং সিআর ৬৫৬/২০) দায়ের করেন।
এতে বিবাদী করা হয়েছে; থানা সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী মৃত আবুল কাসেমের পুত্র মো: কামাল উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও মরহুম শামসুল ইসলাম প্রকাশ এসআই চৌধুরীর কন্যা জেসমিন হক জেসি, তার বয়োবৃদ্ধা মা রাজিয়া বেগম, স্থানীয় দোকান কর্মচারী অপ্রাপ্ত বয়স্ক মমতাজ আহমদের পুত্র মো: নবী হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মৃত আবুল কাসেমের পুত্র জমির উদ্দিনসহ অজ্ঞাত ১৫/২০জনকে। বিজ্ঞ আদালত অভিযোগটি কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
অভিযোগে ঘটনাস্থল ও তারিখ দেখানো হয়েছে’ প্রথম ঘটনা ২৬মার্চ’২০ইং দিবাগত রাত ৩টা ও ২য় ঘটনা ১০ আগষ্ট’২০ইং রাত ২.৩০টায় মেসার্স হোছাইন ষ্টীল মাঠ, আল মদিনা মেজর অটো রাইচ মিলের শোরুম ও লাকড়ির মিলে।
একদিকে, ঘটনার ৬মাস পর আদালতে অভিযোগ। এতে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী এবং ১৭লক্ষ ৯১ হাজার টাকার মালামাল চুরির কথা বলা হলেও বাস্তবে কোন ঘটনাই ঘটেনি।
এমনকি এ ধরণের নামে ওই এলাকায় কোন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান-রাইচ মিলের সন্ধাও খোজে পাওয়া যাবেনা। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ তড়িগড়ি করে মাত্র কয়েকদিনের ব্যবধানে বিজ্ঞ আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন কথিত ১০ লাখ টাকা চাঁদাদাবীর কথা।
ভুক্তভোগি জেসমিন হক জেসি চৌধুরী ও জমির উদ্দিন জানান, তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে কোন ধরণের তদন্ত না করে এবং স্বাক্ষীদের কোন লিখিত জবানবন্দী না নিয়ে বিজ্ঞ আদালতে দেয়া প্রতিবেদনে মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন হকের বয়োবৃদ্ধা মা রাজিয়া বেগমকে অব্যাহতি দিলেও অবশিষ্ট বিবাদী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও তিন স্বনামধন্য ব্যবসায়ীসহ ৫জনের নাম রেখে কথিত মিথ্যা চাঁদাবাজীর ধারাসহ আদালতে প্রতিবেদন দেন।
ভুক্তভোগি বিবাদীরা আরো জানান, ফৌজদারী এ অভিযোগটি তদন্তকারী কর্মকর্তা বাদীর সাথে গোপন আতাতের মাধ্যমে তড়িগড়ি করে বিজ্ঞ আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। যা সরেজমিনে তদন্ত করলে এর কোন ধরণের সত্যতা পাওয়া যাবেনা।
উল্লেখিত অভিযোগে বিবাদী জেসমিন হক জেসি চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট নিয়ে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি জনপ্রিয় নারী নেত্রী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অপর ৩জন বিবাদী স্বনামধন্য ও প্রতিষ্টিত ব্যবসায়ী এবং একজন অপ্রাপ্ত বয়স্ক দোকান কর্মচারী রয়েছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষীদের কাছ থেকে লিখিত কোন ধরণের জবানবন্দী না নিয়ে স্বাক্ষীদের নামে ভিত্তিহীন জবানবন্দী দেখিয়েছেন। যা ইতিমধ্যে ৬জন স্বাক্ষীর মধ্যে ৩জন স্বাক্ষী যথাক্রমে আবু শামা পিতা নজির আহমদ, মো: আলমগীর পিতা মৃত আবুল কালাম ও শেফায়েত হোসেন পিতা মৃত তরিক আহমদ প্রকাশ্যে বিবাদীদের পক্ষে এবং কোন ধরণের চাঁদাবাজী কিংবা ঘটনা ঘটেনি মর্মে স্বাক্ষী ও বক্তব্য দিচ্ছেন। তারা আদালতে উপস্থিত হয়ে এফিডেভিট সহকারে বক্তব্য দেবেন বলে জানান।
স্থানীয় প্রতিবেশী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বাদী ও বিবাদী পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলেও থানা সেন্টার এলাকায় বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও চাঁদাদাবীর মতো কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন। এবিষয়ে বাদীর কাছ থেকে জানতে চাইলে, তিনি জায়গা-জমির বিরোধের পূর্বশত্রুতার জেরধরে অভিযোগটি করেছেন বলে জানান।##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com