August 9, 2026, 10:30 am

পেকুয়ায় স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম

পেকুয়ায় স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা গ্রামে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন মৃত আমির হোছাইনের পুত্র মো: ছাদেক (৩৮), তার স্ত্রী সুমি আক্তার (২৬)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৌলভী আহমদুর রহমানের পুত্র আতিকুর রহমান প্রকাশ মিছন প্রায় সময় মো:ছাদেকের স্ত্রী সুমি আক্তারকে কু-প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আতিকুর রহমান প্রকাশ মিছন ওই ছাদেকের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। খবর পেয়ে সুমি আক্তারের স্বামী ছাদেক বাড়িতে আসলে আতিকুর রহমান প্রকাশ মিছন, সবজীবনপাড়ার বদিউল আলমের পুত্র জোবাইরসহ তাদেরকে দা, কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। আহত মো: ছাদেকের স্ত্রী সুমি আক্তার জানান, তারা প্রায় সময় আমাকে কু-প্রস্তাব দিত। আমি রাজি না হওয়ায় তারা আমাকে ধর্ষণ চেষ্টা করে। এমনকি তারা আমাকে তলপেটে লাথি মেরে আমাকে মারাত্মক জখম করে। আমার প্রচুর রক্তক্ষরণ হয়। আমার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং আমার স্বামীকে কুপিয়ে জখম করে। তারা আরও হুমকি দেয় এ ব্যাপারে কোথাও অভিযোগ করলে আমাকে প্রাণে মেরে ফেলবে। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com