August 9, 2026, 11:44 am

পেকুয়ায় বায়ুতুন নুর দারুল উলুম মাদ্রাসা শিক্ষার আলো ছড়াচ্ছে

পেকুয়ায় বায়ুতুন নুর দারুল উলুম মাদ্রাসা শিক্ষার আলো ছড়াচ্ছে

পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা পূর্বপাড়া বায়ুতুন নুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা পাহাড়ে ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছে। এ প্রতিষ্টান স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় ২০১৮ সালে প্রতিষ্টা লাভ করেছে। বর্তমানে নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত নিয়মিত দক্ষ শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে পাঠদান করা হয়। বেসরকারী পর্যায়ে প্রতিষ্টানটি প্রতিষ্টা লাভ করলেও এ প্রতিষ্টানে বাংলা, গণিত, ইংরেজী শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস, ফিকাহ,তাজবীদ, নুরানী বিভাগেও শিক্ষা দেয়া হচ্ছে। মাদ্রাসাটি তিন বিভাগে বিভক্ত। হেফজ,এতিমখানা ও নুরানী বিভাগ নিয়মিত চালু রয়েছে। বর্তমানে হেফজখানায় ভর্তি চলছে। মাদ্রাসায় আবাসিক/অনাবাসিক চালু রয়েছে। হেফজখানায় ২০ জন ছাত্র ভর্তির টার্গেট রয়েছে। গরীব, এতিম,মিসকীনদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ রয়েছে। হেফজখানা ও হোস্টেলের জন্য ভবনের জরুরী চাহিদা রয়েছে। মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোজাম্মেল হক আনছারী জানান, বর্তমানে মাদ্রাসায় শিক্ষক/শিক্ষিকা রয়েছে হাফেজখানাসহ ৯ জন। মাদ্রাসায় যে আয় হয় সেই আয় দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন দিয়ে মাদ্রাসা পরিচালনা করা সম্ভব হয়ে উঠছেনা। বর্তমানে মাদ্রাসাটি টিনসেড ও সেমিপাকা ১ টি ভবনের মধ্যে ৫ টি শ্রেণীকক্ষ রয়েছে। ছাত্র/ছাত্রী রয়েছে প্রায় ৩০০ জন। বর্তমানে এতিমখানায় ২০ জন ছাত্র রয়েছে। তাদের জন্য আবাসিকের সুযোগ রয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম জানান, মাদ্রাসার চার দিকে ৩ কিলোমিটারের মধ্যে কোন প্রতিষ্টান নেই। এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার প্রয়োজনীয়তার দিকে চিন্তা করে মাদ্রাসাটি প্রতিষ্টা করা হয়েছে। প্রতিষ্টানটিতে দিন দিন ছাত্র/ছাত্রী বাড়ছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আকতার আহমদ জানান, আমরা এলাবাসীর সহায়তায় মাদ্রাসার জায়গা ও সেমিপাকা ভবন নির্মাণ করে দিয়েছি। বর্তমানে হেফজখানার জন্য আলাদা ভবন খুবই প্রয়োজন। তিনি ভবন নির্মাণের জন্য সরকারী ও বেসরকারীভাবে সবাইকে সহযোগিতা করার জন্য আকুল আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com