August 9, 2026, 8:45 am

মোড়েলগঞ্জ পঞ্চকরণ মাদ্রাসার সুপারের অনিয়মের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ

মোড়েলগঞ্জ পঞ্চকরণ মাদ্রাসার সুপারের অনিয়মের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ

এম এইচ শান্ত বাগেরহাট জেলা প্রতিনিধি     মোড়েলগঞ্জে একটি দাখিল মাদরাসার সুপারেরে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। শনিবার বেলা ১১টায় পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারিরা মাদরাসা সুপার মো. আব্দুস সোবাহান এর বিরুদ্ধে মাদরাসা পরিচালনায় নানা অনিয়ম, মাদরাসার নামে পাওয়া পানির ট্যাঙ্কি আত্মসাৎ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়মিত না দেওয়া, মাদরাসার পক্ষে অবৈধভাবে অন্যের জমি দখল ও টাকার বিনিময়ে কর্মচারি নিয়োগের অভিযোগ তোলেন।
বিক্ষোভ সমাবেশে ওবায়দুর রহমান রিমন তালুকদার, অধ্যাপক মাইনুল শিকদার, শাহীন হাওলাদার, আব্দুস সোবাহান মিয়া, লাভলী বেগম প্রমুখ বক্তৃতা করেন। তারা বলেন, মাদরাসা সুপার আয়া ও নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলে একাধিক ব্যাক্তির নিকট থেকে টাকা নিয়েছেন। ইমরান শেখকে নৈশ প্রহরী পদে নিয়োগের কথা বলে দেড় লাখ ও লাভলী বেগমকে আয়া পদে চকুরি দেওয়ার কথা বলে দু’দফায় এক লাখ টাক নিলেও তাদেরকে চাকুরি দেননি। টাকাও ফেরত দেননি।
গত বুধবার গোপনে অপর দু’জনের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারিরা। লাভলী বেগম এবিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিতভাবেও অভিযোগ দায়ের করেছেন।
এ সম্পর্কে জানতে চাইলে সুপার মো. আব্দুস সোবাহান বলেন, এসব অভিযোগেরে কোন ভিত্তি নেই। টাকার লেনদেন ছাড়াই আয়া ও নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com