August 9, 2026, 11:00 am

জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্র নেতা মিনহাজ ও হৃদয় এর নেতৃত্বে আনন্দ মিছিল

জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্র নেতা মিনহাজ ও হৃদয় এর নেতৃত্বে আনন্দ মিছিল

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি

কক্সবাজার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে চকরিয়া ছাত্রলীগ নেতা মিনহাজ ও হৃদয় এর নেতৃত্বে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং মারুফ আদনান সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।

বুধবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় পৌরশহরের প্রধান সড়কে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি জনতা মার্কেট থেকে শুরু হয়ে সিস্টেম কমপ্লেক্স মার্কেটে শেষ হয়।

এসময় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্র নেতা মিনহাজ ও হৃদয় বলেন, দুইজন মেধাবী ছাত্রের হাতে নেতৃত্ব তুলে দিয়ে কক্সবাজার জেলা ছাত্ররাজনীতিতে পরিবর্তনের সূচনা হয়েছে। এস এম সাদ্দাম হোসাইন সভাপতি এবং মোঃ মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে ১৪জন বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটির গঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি কক্সবাজার জেলা ছাত্রলীগের নব গঠিত এই কমিটির নেতৃত্বে প্রধানমন্ত্রীর ভিশন টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে এবং যৌক্তিক আন্দোলনে ছাত্রদের পাশে থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com