August 9, 2026, 8:53 am

সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজুল ইসলাম আজাদ, উপকূলীয় প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান দিক নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়।

৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে চকরিয়া পৌর শহরে মানববন্ধন ও দুপুরে সংবাদ সম্মেলন করে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে স্মারকলিপি তুলে দেন নারী উন্নয়ন ফোরামের নেত্রীরা।

বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন নিয়ে নারী নেত্রীরা প্রধান সড়কে মানববন্ধন শেষে স্থানী প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে নারী নেত্রীরা অভিযোগ করে বলেন- স্থানীয়ভাবে বা কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষকরে নারীর অধিকারসমূহ থেকে নারীরা বঞ্চিত হচ্ছেন। কর্মক্ষেত্রে জেন্ডার সমতার পরিবেশ এখনো তৈরি হয়নি। সবিশেষ সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারীকে সম্পৃক্ত না করে উল্টো নারীদের প্রতি অবজ্ঞা করা হচ্ছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৯ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত্ব সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিপিতে ২০২০ সালের মধ্যে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার কথা এবং এই লক্ষ্যমাত্রা ২০২০ সালে অর্জিত হওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়নি এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন-২০২০ প্রণয়নে কাজ চলছে যেখানে কমিটিসমূহে ৩৩% নারীর প্রতিনিধিত্ব বিধান রাখা হলেও এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়নি।

চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মিজবাউল হক, নারীনেত্রী শাহানা বেগম, সজরুন্নাহার বুলু, খালেদা বেগম, জোসনা আক্তার, কাউছার জাহান শিউলি, খান ফাউন্ডেশনের অপরাজিত প্রকল্পের চকরিয়ার সমন্বয়কারী আল আমিন, বেদনা খাতুন, ক্লাস্টার কো-অর্ডিনেটর সায়েদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com