August 9, 2026, 8:53 am

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::

নানা আয়োজন ও কর্মসূচি পালনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ৪ নভেম্বর) সকালে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা হাইলধরে পরিবারের পক্ষ থেকে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কবর জেয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলি উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশি, শুভাকাঙ্খি ও পরিবারের সদস্যসহ আনোয়ারা-কর্ণফুলি উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও পৃথকভাবে আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ লীগ, দক্ষিণ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন বাবুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জেয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com