August 9, 2026, 9:56 am

পেকুয়ায় টইটং বাজারে ভোট গ্রহণ ; মোহাম্মদ মাঝি সভাপতি, শাহ আলম সহ-সভাপতি, সেলিম সম্পাদক

পেকুয়ায় টইটং বাজারে ভোট গ্রহণ ; মোহাম্মদ মাঝি সভাপতি, শাহ আলম সহ-সভাপতি, সেলিম সম্পাদক

পেকুয়া অফিস:
পেকুয়ায় টইটং বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে নেতা নির্বাচিত করতে বাজারের ব্যবসায়ী ও প্রতিষ্টান মালিকরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে। ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্টিত ত্রিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ওই দিন সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল। সভাপতি-সম্পাদকসহ ৭ টি পদে ভোটগ্রহণ করা হয়েছে। এ সব পদে প্রার্থী ছিলেন ১৮ জন। এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে আনিছুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ৩১ অক্টোবর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষিত হয়েছে। এ সময় সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলম প্রকাশ মোহাম্মদ মাঝি। প্রাপ্ত ভোট ২১৬। নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক ইউপি সদস্য আবুল কালাম ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭০ ভোট। সাধারন সম্পাদক পদে হারিকেন প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সেলিম উল্লাহ। প্রাপ্ত ভোট ২৫৪। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বাইসাইকেল প্রতীকের প্রার্থী আনসারুল হক পেয়েছেন ১২৮ ভোট। সহসভাপতি পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী শাহ আলম ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কাইছার হামিদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৫ ভোট। অপর প্রার্থী জসিম উদ্দিন প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে কলম প্রতীক ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল আবছার। তার নিকটতম হরিণ প্রতীকের প্রার্থী মোহাম্মদ বাদশাহ পেয়েছেন ১৯৭ ভোট। কোষাধ্যক্ষ পদে আপেল প্রতীক নিয়ে আবদু ছবুর নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২২৫। তার নিকটতম প্রতিদ্বন্ধী নুরুন্নবী টিয়াপাখি নিয়ে পেয়েছেন ১৪৯ ভোট। সদস্য পদে ৩ টি পদের জন্য প্রার্থী ছিলেন ৬ জন। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল আমিন। তার প্রতীক টেবিল। একই পদে হেলাল উদ্দিন দেয়াল ঘড়ি ও মাছ প্রতীকের প্রার্থী মোজাম্মেল হক কালু নির্বাচিত হয়েছেন। এ দিকে টইটং বাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত হয়েছে। ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন টইটংয়ে উচ্ছাস ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। ৪২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছিল। পোষ্টার,পেস্টুন,ব্যানার ও তোরণে ছেয়ে গিয়েছিল বাজারের অলিগলি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। টইটং ইউপির সচিব আবদুল আলীম প্রধান সমন্বয়ক ছিলেন। এ ছাড়া টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আবু আহমদ, টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, টইটং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, শফিকিয়া মাদ্রাসার সুপার মাওলানা ছাবের আহমদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com