August 9, 2026, 2:27 pm
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া পহরচাঁদা- পেকুয়া সড়ক সাধারণ জনগণ ও যানবাহন চলাচলের অনুউপযোগী হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঐ এলাকার ডেইংগাকাটা রাস্তার মাথায় বিদ্যামান বেইলি সেতুটি দ্রুত সংস্কার করা না গেলে বড়সড় দূর্ঘনার কবলে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। সরেজমিনে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন শত শত ছোট বড় গাড়ি চলাচল করে বেইলী সেতুটির উপর দিয়ে।এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সিএনজি,অটোরিকশা ও মোটর সাইকেলের অসংখ্য যাত্রী দূর্ঘটনায় পতিত হচ্ছে। এতে সাধারণ মানুষ খুবই দূর্ভোগে আছেন।
চকরিয়া বরইতলী হয়ে পেকুয়া সড়ক সংস্কার না হওয়ায় প্রতিদিন ছোট বড় দূর্ঘটনা লেগে রয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা গেছে,
বৃষ্টির কারণে রাস্তার কংক্রিট সড়ে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্হানীয় এলাকাবাসী দাবী দ্রুত ব্রিজ ও রাস্তাটি মেরামত করা হলে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা সহ আপামর জনগণ দুর্ভোগ থেকে রেহায় পাবে।