August 9, 2026, 7:46 am
কুমিল্লা প্রতিনিধিঃ
‘ভেঙ্গে প্রাচীর রুদ্ধদ্ধার,জাগো তরুণ দুর্বার,’ স্লোগানে ‘দেবিদ্বার উপজেলা ট্যালেন্ট হান্ট ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) এর আয়োজনে দুয়ারিয়া এজি মডেল একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধামতী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সার্টিফিকেট ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু।
দেবিদ্বার উপজেলার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সবসময় এমন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে অতিথিরা বলেন, আগামী দিনে যেন দেবিদ্বার উপজেলা থেকে সর্ব্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে, সে বিষয়ে সকলের শিক্ষামূলক কার্যক্রমে এগিয়ে আসা দরকার।
আর্থিক অসুবিধার মুখে কারো পড়ালেখায় যেন বিঘ্ন না ঘটে এবং যে কোন সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকার অভিমত ব্যাক্ত করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু।
সংগঠনের সভাপতি ফাহাদ বিন আব্দুল হাকিম বলেনঃ প্রথম ধাপে ইউনিয়ন ভিত্তিক কলেজগুলোতে আমরা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করব। এর মাধ্যমে প্রত্যেক স্কুল(নবম -দশম) এবং কলেজ (একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের) থেকে সেরাদের বাছাই করব। ২য় ধাপে দেবিদ্বার উপজেলা পরিষদে দেবিদ্বার পৌরসভার কলেজগুলো নিয়ে ফাইনাল প্রোগ্রাম হবে।