August 9, 2026, 7:48 am

পেকুয়ায় মানসিক রোগীকে পিটিয়ে জখম

পেকুয়ায় মানসিক রোগীকে পিটিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় মানসিক রোগীকে পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাথায় জখম হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে। ২৩ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি মগনামা ইউনিয়নের মগঘোনা গ্রামের মৃত মোহাম্মদ ফেরদৌসের পুত্র। স্থানীয় সুত্র জানায়, ওই দিন সকাল ১১ টার দিকে শহিদুল ইসলাম মুহুরীপাড়া বাজারে সাদিয়া টেইলার্সে দর্জির কাজ করছিলেন। পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র আক্তার আহমদ, তার ভাই নুরুল কাদের, আফজলিয়াপাড়ার ভাড়াটে শেকামসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা শহিদুল ইসলামকে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় লাঠি ও লোহার রড নিয়ে তাকে মাথায় পিটিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী ইদ্রিস সওদাগর, মাহাবুল আলম,আবদুল আলিম,আরফাত,মিজানসহ আরো অনেকে জানান, শহিদুল ইসলাম একজন মানসিক রোগী। ৩ বছর ধরে সে ভবের মধ্যে চলাফেরা করছে। ব্রেইন স্ট্রোক করছিল। সে সময় থেকে ওই ব্যক্তি মানবেতর কঠিন জীবন যাপন করছে। ঘটনার দিন আক্তারসহ ৫/৬ জন মিলে তার উপর চরম নির্যাতন চালায়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথায় জখম করা হয়েছে। শহিদ অসুস্থ থাকায় তার স্ত্রী সংসার ত্যাগ করেছে। মূলত শশুড় বাড়ীর লোকজন ভাড়াটে লোকজন নিয়ে তাকে এ হামলা চালায়। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com