August 9, 2026, 7:51 am

চকরিয়া – পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের বিনামূল্যে চিকিৎসা সেবা

চকরিয়া – পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিনিধি, চকরিয়া কক্সবাজারঃজনপ্রিয় স্বনামধন্য পেইজবুক গ্রুপ চকরিয়া – পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের উদ্যোগে ২৪ অক্টোবর সারাদিন পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন-এমবিবিএসএমডি(পিএইচডি কোর্স) সিএমইউ লেকচারার(ইন্টারনাল মেডিসিন) ডাঃ মোসলেহ উদ্দিন ফারুক।এমবিবিএসডিইউ জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন সার্জারি ডাঃ মিসকাত উদ্দিন মাহি। 
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া -পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের সভাপতি সাহাব উদ্দিন ফরহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল,পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া -পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের অন্যতম সদস্য  আইয়ুব,ছাত্র নেতা শহিদুল ইসলাম সোহেল, সাবেক এমইউপি জামাল উদ্দিন,ফয়সাল, জুয়েল,শোয়াইব,আলহাজ্ব মোঃ আইয়ুব, এরফান বাপ্পী,আয়শা ছিদ্দিকা মিনু,সোহারাব মার্শাল,সিরাজুম মোস্তাকিম সিফাত, সাংবাদিক এম.জুনাইদ উদ্দিন,গণমাধ্যমকর্মী আবদুল করিম বিটু।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বার্বিক সহায়তায় ছিলেন চকরিয়া -পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের মডারেটর শিক্ষানবীশ আইনজীবী আনোয়ারুল ছাদেক রাসেল,মোঃ এরশাদ, সাংবাদিক রাসেল হোছাইন প্রমূখ।
ফ্রি চিকিৎসা সেবায় সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় ৩৫০ জন রোগীকে ব্যবস্হাপ্রত্র ও গরীব রোগীদের ঔষধ কেনার নগদ অর্থ প্রদান করা হয়।
চকরিয়া -পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের সভাপতি সাহাব উদ্দিন ফরহাদ বলেন-মানবসেবায় আত্ম নিয়োগ করতে ফেরে নিজেকে নিয়ে গর্ববোধ করছি,এই ধারা অব্যাহত রাখার জন্য আমি চকরিয়া-পেকুয়ার সর্বসাধারনের সহযোগিতা কামনা করছি। 
মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য চকরিয়া-পেকুয়া গ্রেজুয়েট ক্লাবের পক্ষ থেকে ৬ জন সম্মানিত ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com