August 7, 2026, 7:55 pm

শরণখোলা উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী শান্ত’র পথসভা জনসমুদ্রে পরিণত

শরণখোলা উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী শান্ত’র পথসভা জনসমুদ্রে পরিণত

মুন্সি মিজানুর রহমান, শরণখোলা (বাগেরহাট) থেকে: বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্তর পক্ষে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যেগে নৌকা মার্কার পথসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত।সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ আলী আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুল আলম সাহেব, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্জ সাইফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা সাবেক ডাকসু সদস্য আব্দুল হক হায়দার।পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগেরর সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস।আওয়ামী লীগ প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বলেন, আমি নির্বাচিত হলে ধর্ম বর্ন নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ আমার কাছে নিরাপদ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভোটারদের প্রতি আহবান জানান। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com