August 9, 2026, 10:28 am

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করায় চট্টগ্রাম দঃ জেলা ছাত্রলীগের আনন্দ র‍্যালী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করায় চট্টগ্রাম দঃ জেলা ছাত্রলীগের আনন্দ র‍্যালী

ফরহাদুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি ::

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং অনুমোদিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালী করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায়
আন্দরকিল্লা পার্টি অফিসে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের নেতৃত্বে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
র‍্যালিতে সংগঠনের জেলা, উপজেলা ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এনে গতকাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, আমাদের যে অনুরোধ ছিল প্রাণপ্রিয় নেত্রীর কাছে, তিনি তা রেখেছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ পরিবার দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার জন্য সবার আগে মাঠে নামে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু কিছু অসৎ নামসর্বস্ব ব্যক্তি, নামসর্বস্ব সংগঠন, ধর্ষকদের যারা সবসময় সাপোর্ট দেয়, তারা মিথ্যা বলে যে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু সবাই জেনেছে যে এই নাটকবাজদের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা। সুতরাং এই পাকিস্তানিদের কোনভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দিবো না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় পরিশ্রম করা যাবে, তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।’
সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বলেন, ‘জনগণের আবেদনে সাড়া দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গতকালের মন্ত্রিসভায় ২০০০ সালের যে নারী নির্যাতন আইন ছিল সে আইনের খসড়া সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড হিসাবে মন্ত্রিসভায় অনুমোদন প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা, ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির পালিত করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিক নির্দেশনায় আজকের এই কর্মসূচি পালিত করা হয়েছে।
উক্ত খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আসিফ নেওয়াজ জিহান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com