August 9, 2026, 10:29 am

সাংবাদিক জসিম সরোয়ার বাঁচতে চায়

সাংবাদিক জসিম সরোয়ার বাঁচতে চায়

মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান প্রতিনিধি।

বিগত প্রায় দেড় মাস যাবত কিডনী রোগসহ অনেক অজ্ঞাত রোগে ভূগছেন আলীকদম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. জসিম সরোয়ার। ১৯৯৮ সাল থেকে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন।

বর্তমানে তিনি দৈনিক পাহাড়ের আলো পত্রিকায় কাজ করছেন। একই সাথে আলীকদম উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় মুখ জসিম সরোয়ার। সাংবাদিকতার পাশাপাশি একটি কম্পিউটার দোকান নিয়ে পরিবারের ভরণ পোষণ চালিয়ে আসছেন তিনি।

জসিম সরোয়ারের সীমিত আয়ে তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার কোন রকম চলছিল। কিন্তু হঠাৎ করেই দেড় মাস পূর্বে শরীরে রক্ত শুন্যতা দেখা দেয়, এরপর থেকেই দেখা দেয়, নানা রোগের উপসর্গ। পর পর দুইবার তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন। প্রথম দফায় সাত দিন এবং ২য় দফায় তিন দিন। কাউকে চিনতেই পারছেন না সদা হাস্যোজ্জ্বল জসিম সরোয়ার।শেষ অবধি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জমজম হাসপাতাল, সেভরন এবং পার্ক ভিউসহ বিভিন্ন হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নিয়েছেন। কোন রোগই শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন চিকিৎসকরা। বর্তমানে স্বাভাবিকভাবে কথাও বলতে পারছেন না জসিম সরোয়ার। জসিম সরোয়ার বাঁচতে চায়।

তার চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার। সামর্থবান ব্যক্তিবর্গ পাশে দাঁড়ালে জসিম সরোয়ার হয়তঃ উন্নত চিকিৎসা পেলে বাঁচতে পারে। সাংবাদিক জসিম সরোয়ারকে মানবিক সহযোগিতা দিতে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ ও বিকাশ করতে সবিনয়ে আবেদন করছি।

তাঁর বিকাশ নম্বর- ০১৫৩১-১৬০৬৪৭। সোনালী ব্যাংক, আলীকদম শাখার হিসাব নম্বর- ১১০১৫-৩৩০০৫৭৯৭ সাবিত এন্টারপ্রাইজ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com