August 9, 2026, 10:56 am

শাহাব উদ্দিন তালুকদার, বাঁশখালী প্রতিনিধি,
কুরআন খতম,দোয়া মাহফিল, রান্না করা খাবার বিতরণ ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন ছাত্রলীগ। মহানগরের চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুবিন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি নাঈম উদ্দিন মাহফুজ।
মাহফুজ তার বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেই সোনার বাংলার স্বপ্ন দেখে গিয়েছিলেন সেই স্বপ্ন আজ তারই যোগ্য কন্যার হাত ধরে বাস্তবতার মুখ দেখছে। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে নিজ চোখে দেখে যেতে পারতেন নিজের স্বপ্নের সোনার বাংলা। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা হেলাল বিন মুসলেম তালুকদার,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা তাওহিদ তালুকদার, হাবিবুর রহমান তালুকদার,সাহাব উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ কর্মীবৃন্দ।
এমন একটি অনুষ্ঠানেের পৃষ্ঠপোষকতা ও সার্বিক আয়োজনের জন্য চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুবিন তালুকদারকে অনুষ্ঠানে উপস্থিত সকলে অভিনন্দন জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
