August 9, 2026, 7:37 am
সুমন চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কেশবপুর পৌরসভা চত্ত্বরে ওই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন, সাংগঠনিক স¤পাদক গৌতম রায়, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ও কেশবপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মিলন মিত্র। এ সময় উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।