August 9, 2026, 7:36 am

পঞ্চগড়ে ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যেগে বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যেগে বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী বিতরণ

আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ     
পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়ন আওয়ামিলীগ এর উদ্যোগে বন্যায় গৃহহীন ও ঘরবন্দী পরিবার গুলোর মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন চাকলাহাট ইউনিয়ন আওয়ামিলীগের নেতা কর্মীবৃন্দ।
রবিবার(২৬ সেপ্টেম্বর) বিকালের দিকে   সদর উপজেলার  বামনের কামাত, প্রধানপাড়া, ভলা বোসোনিয়া, উত্তর খালপাড়া, দক্ষিণ খালপাড়া, নায়েক পাড়া, দেউনিয়াপাড়া, অমরখানা বৈরাগীপাড়ার বন্যার্তদের মাঝে রান্না করা খাবার সামগ্রী  বিতরণ করেছেন চাকলাহাট ইউনিয়ন আওয়ামিলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ  ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও  সাধারণ সম্পাদক  মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান বুলেট,   ১ নং ওয়ার্ড আওয়ামিলীগ  সভাপতি মোঃ জহরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ২ নং  সভাপতি দীপেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক অলিউল্লাহ, ৩ নাং সভাপতি সুরেশ চন্দ্র রায়,  সাধারণ সম্পাদক  সায়েম আলী, ৪নং সভাপতি   আব্দুল আজিজ ধুদু, ৫নং  সভাপতি ওসমান গনি সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,  ৬ নং সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৭নং  সভাপতি মোস্তাফিজুর রহমান নাজু,  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ৮নং এর সাধারণ সম্পাদক জমির উদ্দিন, ৯নং  সভাপতি ফয়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ  রশিদুল ইসলামসহ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হারুনুর রশিদ  বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং প্রধান অতিথির নির্দেশনায় চাকলাহাট ইউনিয়ন আওয়ামিলীগের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। আমাদের এ  কার্যক্রম অব্যহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com