August 9, 2026, 7:35 am

যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন,জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন,জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

সুমন চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।। যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে তাদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে এ নির্দেশ দেয়া হয়।বর্ধিতসভা শেষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করি। নুরজাহান ইসলাম নীরাকে সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক দিয়েছেন তিনি। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সহসভাপতি আবদুল মজিদ, হায়দার গণি খান পলাশ, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, আবদুল খালেক, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com