September 19, 2026, 1:29 pm
এম এইচ শান্ত , বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত এক সপ্তাহ ধরে তিনি তীব্র জ্বর-সর্দি-কাঁশিতে ভূগছেন। গত ২৪ সেপ্টেম্বর সিটি স্ক্যান’র মাধ্যমে তার করোনা পজেটিভ রিপোর্ট বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে থেকে বর্তমানে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
এদিকে করোনা পজেটিভ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুর রহমান, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন,পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নূর আলম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন নিরব প্রমূখ।
উল্ল্যেখ্য করোনা পজেটিভ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম মোংলায় করোনা পরিস্থিতি মোকাবেলার একজন সম্মূখ সারির যোদ্ধা হিসেবে বিগত সময়ে কাজ করে বিভিন্ন মহলের প্রশংসা অর্জন করেছেন