August 9, 2026, 9:38 am

পেকুয়ায় মা ও গৃহবধূকে পিটিয়ে হত্যা, ছেলে,আটক-১

পেকুয়ায় মা ও গৃহবধূকে পিটিয়ে হত্যা, ছেলে,আটক-১

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছে আপন ছেলে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে নাছির উদ্দিনকে আটক করে। বুধবার (২৩সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৮৩) ওই এলাকার মৃত,বদিউল আলমের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস জানায়, নাছির উদ্দিন ও তার ভাইদের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাতে নাছির উদ্দিন ধারালো দা নিয়ে হাকাবকা করে। আমরা গিয়ে তাকে শান্তনা করে বাড়িতে ঢুকিয়ে দিই। নাছির উদ্দিন বাড়িতে মাকে নিয়ে থাকত। সকালে ঘরের দরজা বন্ধ করে রাখে নাছির উদ্দিন। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেলে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় শামসুন্নাহারের মরদেহ মাটিতে পড়ে থাকে। পেকুয়া থানার এসআই সুমন সরকার জানায়, বৃদ্ধা শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নাছির উদ্দিন নামের এক ছেলেকে আটক করা হয়েছে। মহিলার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পেকুয়া থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন জানায়, মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে একই ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলার জুম এলাকায় সালমা বেগম (১৭) নামের এক গৃহবধুকে নির্দয় পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালমা। এ সময় চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ ঘাতক স্বামী আলমগীরকে চমেক হাসপাতাল থেকে আটক করে। আলমগীর বারবাকিয়া ইউপির ছনখোলারজুম এলাকার জাফর আলমের ছেলে। জানা গেছে,গত শনিবার রাত আলমগীর যৌতুকের টাকার জন্য লাঠি দিয়ে নিষ্টুরভাবে পিটিয়ে জখম করে সালমা বেগমকে। ওইদিন রাতে তাকে পেকুয়া সরকারী হাসপাতালে,পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ৫দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোরে মৃত্যুর কাছে হার মানে সালমা। জানা গেছে,গত তিন মাস আগে টইটং ইউপির পন্ডিতপাড়ার বাদশাহর মেয়ে সালমা বেগমকে বিয়ে করেন আলমগীর। সালমা তার ২য় স্ত্রী। বিয়ের পর থেকে তাকে যৌতুকের টাকার জন্য একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন চালায় পাষন্ড স্বামী আলমগীর।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com