August 9, 2026, 8:38 am

নোয়াখালীতে তালগাছের চারা রোপণ কর্মসূচি

নোয়াখালীতে তালগাছের চারা রোপণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর উপকূলীয় এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে এক হাজার তাল গাছের চারা রোপন শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ও দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মন্নাননগর চৌরাস্তা-চরজব্বার সড়কে চারা রোপনের মধ্য দিয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে এক হাজার তালের চারা রোপন করা হবে।পর্যায়ক্রমে নোয়াখালীর উপকূলীয় এলাকায় আরও কয়েক হাজার চারা রোপন করবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম সামছুদ্দিন জেহান, বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান নাছের ও GREEn : (green revolution for ecology and environment) এর সহ উদ্যোক্তা জনাব মানিক মিয়াজী, জনাব শরীফুল ইসলাম ও জানাব হাম্মাদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com