September 19, 2026, 7:42 pm
মোঃ আল আমিন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রহমান আলী (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে রুহিয়া থানাধীন কুজিশহরে এ দুর্ঘটনা ঘটে।
রহমান আলী কুজিশহর কবিরাজ পাড়া গ্রামের নূসরু মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় সালেহা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রহমান আলী রাতে মাছ ধরার জন্য বাড়ির পাশে জাল পাহারা দেওয়ার জন্য রেল লাইনে অবস্থান করেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন।
এতে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিষয়টি নিশ্চত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন দাস।