August 9, 2026, 11:42 am

আখতারুজ্জামান চৌধুরী (বাবু) স্মৃতি পারকি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

আখতারুজ্জামান চৌধুরী (বাবু) স্মৃতি পারকি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

ফরহাদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি::

আনোয়ারা উপজেলা পারকি ইয়াং সোসাইটির উদ্যোগে আয়োজিত মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী (বাবু) স্মৃতি পারকি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮সেপ্টেম্বর) বিকাল ৪টায় পারকি বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় বদরপুরা ফুটবল একাদশ ও বোয়ালিয়া ওয়াজেদ পাড়া ফুটবল একাদশ অংশ নেন।

দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে দুইদলের ২-২ গোলে সমতল থাকায় পরে ট্রাইবেকারে মাধ্যমে বদরপুরা ফুটবল একাদশ জয়লাভ করে।

উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ।বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ারা হোসেন(কট্রোক্টর),বারশত ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুধকুমড়া পারকি নতুন জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ছাবের।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com