August 9, 2026, 12:50 pm

পঞ্চগড়ে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

পঞ্চগড়ে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

আল মাসুদ, পঞ্চগড়  জেলা প্রতিনিধিঃ  
পঞ্চগড় সদর উপজেলায়   অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মুদি দোকানে মুল্য তালিকা না রাখ,   অসাধু ব্যবসায়ীদের পেঁয়াজের মূল্য নিয়ে কারচুপি করার দায়ে  আট ব্যবসায়ীকে ১১,৮০০ টাকা জরিমানা করা হয়েছ।     

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মহাপরিচালকের  সার্বিক নির্দেশনায় ও জেলা প্রশাসকের  সার্বিক তত্তাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজমুল হাসান ও পঞ্চগড় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক  পরেশ চন্দ্র বর্মন সহ পঞ্চগড়  সদর উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি  কার্যক্রম পরিচালনা করেন। 

এসময় বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা সে বিষয়ে যাচাই,  মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা, এ বিষয়ে বাজারের সকল ব্যবসায়ীকে  সচেতনতা তৈরি করা হয়। আবার কোনো অসাধু ব্যবসায়ী পেঁয়াজের মূল্য নিয়ে কারচুপি করছে কিনা  সে বিষয়ে ও  যাচাই করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৮,০০০(আট হাজার) টাকা সহ মোট আটটি প্রতিস্ঠানকে মোট ১১,৮০০ (এগার হাজার আটশত) টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com