August 9, 2026, 11:42 am

আনোয়ারায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

আনোয়ারায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

ফরহাদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি::

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় দীর্ঘ ২২ ঘন্টা অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় কামরুজ্জামান (৩০) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব)। সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার দোভাষী বাজার হতে তাকে আটক করা হয়। আটকৃত আসামী উপজেলার রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে।

র‍্যাব সূত্র জানা যায়,উপজেলার রায়পুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা দোভাষীর ঘাটে মায়ানমার হতে বঙ্গপোসাগর হয়ে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান খালাস করছে এবং উক্ত মাদক চালান হস্তান্তরের জন্য অবস্থান করছে। এর ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কামরুজ্জামানকে আটক করে। এসময় সরওয়ার আলম,মোঃ জমির উদ্দিন (৩৬) ও রমজান নামে আসামীরা পালিয়ে যায়।
পরে আটক কামরুজ্জামান নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচলনা করলে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর (মিডিয়া) অফিসার মুশফিক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান নামে শীর্ষ এক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাকে নিয়ে বিভিন্ন জায়গা হতে ইয়াবার বৃহত্তর চালান জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com