August 9, 2026, 8:53 am

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ     
পঞ্চগড়ে  পুকুরের পানিতে ডুবে ফায়সাল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার(১৩ সেপ্টেম্বর)   দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের শাহাপাড়া  এলাকায়  এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ফায়সাল  ওই এলাকার রবিউল ইসলামের  ছেলে।

স্থানীয়দের কাজ থেকে জানা যায়, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল ফয়সাল। হঠাৎ  শিশুটিকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে খুজাখুজি শুরু করে,  এক পর্যায়ে  তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে   স্থানীয় ও পরিববারের সদস্যরা  শিশুটিকে দ্রুত  উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুআক্কাস আহম্মদ পানিতে ডুবে ফায়সাল নামের এক শিশুর মৃত্যুর বিষয়টি    নিশ্চিত  করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com