August 9, 2026, 8:36 am

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যা

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যা

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যা করেছেন মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। মারাত্মক আহত স্ত্রী ও সন্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর আত্মহত্যাকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লাকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com