August 9, 2026, 8:39 am
রিয়াজ উদ্দিন,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতন্ডায় অন্ডকোষ চেপে ধরে মোখতার আহমদ(৫৪) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাশঁখালী-চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকায় ঘটেছে এ ঘটনা। পেকুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন কাদিমাকাটা গ্রামের আব্দু রশিদ ও তার মেয়ে উর্মি আক্তার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার ছৈয়দ নূরের পুত্র মোখতার আহমদ সড়কের পাশে পড়ে থাকা একটি গাছের ডাল পালা কাটছিলেন। এসময় একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি গাছ না কাটার জন্য বারন করেন। এ সময় দু’জনের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়। এক পর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার মোখতার আহমদের অন্ডকোষ চেপে ধরলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক কামরুল আজম জানায় ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত কাদিমাকাটা গ্রামের মৃত,রমি উদ্দিনের ছেলে আবদুর রশিদ (৬৫) ও তার মেয়ে উর্মি আক্তারকে (২৫) আটক করেছে। সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উর্মি আক্তার নামে এক নারী মোখতার আহমদের অন্ডকোষ চেপে ধরলে ঘটনাস্থলে মারা যান মোখতার আহমদ। ঘটেছে। সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।